Friends Gallery InvestmentFRIENDS GALLERY

একটা বাড়তে থাকা মডেস্ট ফ্যাশন ব্র্যান্ডের অংশীদার হোন

Friends Gallery একটা প্রতিষ্ঠিত, লাভজনক অনলাইন মডেস্ট ফ্যাশন ব্যবসা (আমাতুল্লাহ মডেস্ট ওয়্যার ব্র্যান্ডের অধীনে) — এখন স্টক, মার্কেটিং ও নিজস্ব মিনি ফ্যাক্টরি গড়ে তোলার জন্য বিনিয়োগ নিচ্ছে। আসল মাস-ভিত্তিক হিসাব নিচে দেওয়া আছে, কোনো অনুমান নয়।

ব্যবসার মাসিক পারফরম্যান্স শীঘ্রই এখানে যোগ হবে।

প্রতিষ্ঠানের পরিচিতি

Friends Gallery একটা বৈধ ট্রেড লাইসেন্সধারী একক মালিকানা প্রতিষ্ঠান, যার অধীনে আমাতুল্লাহ মডেস্ট ওয়্যার ব্র্যান্ডটি পরিচালিত হয়।

ব্যবসার নাম
আমাতুল্লাহ মডেস্ট ওয়্যার (Friends Gallery-এর অধীনে পরিচালিত)
স্বত্বাধিকারী
মোঃ মিতুল হাসান
প্রতিষ্ঠানের ধরন
একক মালিকানা (Sole Proprietorship) — বৈধ ট্রেড লাইসেন্সসহ
ব্যবসার ক্ষেত্র
অনলাইন ভিত্তিক মডেস্ট ফ্যাশন/পোশাক বিক্রয় (এফ-কমার্স ও ই-কমার্স)
ঠিকানা
বাগানবাড়ি, জিরাবো, আশুলিয়া, সাভার, ঢাকা
প্রতিষ্ঠাতার অভিজ্ঞতা
গার্মেন্টস কোয়ালিটি কন্ট্রোল ও ডিজিটাল মার্কেটিং

মাস অনুযায়ী আসল হিসাব

এটা কোনো প্রজেকশন না — প্রতি মাসের প্রকৃত রেভিনিউ ও নিট লাভ/লস, যেমনটা ব্যবসায় ঘটেছে।

এখনো কোনো মাসের হিসাব প্রকাশ করা হয়নি।

বিনিয়োগের উদ্দেশ্য ও তহবিলের ব্যবহার

সংগৃহীত বিনিয়োগ নিম্নলিখিত খাতে ব্যবহৃত হবে।

স্টক ও পণ্য সংগ্রহ

বেশি পরিমাণে ও বৈচিত্র্যময় পণ্য মজুদ রেখে অর্ডার হারানো রোধ করা এবং বিক্রয় বৃদ্ধি করা।

মার্কেটিং ও বিজ্ঞাপন

মেটা অ্যাডস, কনটেন্ট ও ইনফ্লুয়েন্সার মার্কেটিং সম্প্রসারণ করে নতুন কাস্টমার আনা।

মিনি ফ্যাক্টরি

নিজস্ব উৎপাদন ব্যবস্থা গড়ে তুলে পণ্যের খরচ কমানো ও মুনাফার হার বৃদ্ধি করা।

অপারেশন টিম গঠন

অর্ডার প্রসেসিং, কাস্টমার সার্ভিস ও ডেলিভারি ব্যবস্থাপনার জন্য দক্ষ টিম তৈরি করে ব্যবসার কার্যক্রম আরও সুশৃঙ্খল ও দ্রুত করা।

বিনিয়োগের কাঠামো

সহজ, স্বচ্ছ শর্তে — মালিকানা বা ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ ছাড়াই লাভের নির্দিষ্ট অংশ।

১ ইউনিট = ১ লাখ টাকা
সর্বনিম্ন ১ ইউনিট, সর্বোচ্চ ২০ ইউনিট প্রতি ইনভেস্টর। মোট লক্ষ্য ২০ লাখ টাকা।
৪০% মুনাফার ভাগ
ইনভেস্টররা সম্মিলিতভাবে ব্যবসার নিট লাভের ৪০% পান, নিজ নিজ ইউনিট অনুযায়ী ভাগ হয়ে।
১ বছর লক-ইন
সর্বনিম্ন ১ বছর বিনিয়োগ ধরে রাখতে হবে। এরপর যতদিন ইচ্ছা থাকা যায়, কোনো সর্বোচ্চ মেয়াদ নেই।
লস হলে সমন্বয়
কোনো মাসে ব্যবসায় লস হলে, পরবর্তী লাভজনক মাসগুলোর লাভ থেকে আগে সেই লস পুষিয়ে নেওয়া হয় — তারপর বিতরণ শুরু হয়।
উত্তোলন প্রক্রিয়া
লক-ইন শেষে ৩ মাসের লিখিত নোটিশ দিতে হবে। মূলধন ফেরত ২ কিস্তিতে — ৩ মাস পর ৫০%, আরও ২ মাস পর বাকি ৫০%।
নিরাপত্তা
ট্রেড লাইসেন্স ও TIN সার্টিফিকেট, NID কপি, ব্যাংক চেক এবং স্ট্যাম্প পেপারে সাক্ষরিত চুক্তি — সবই থাকবে ইনভেস্টরের হাতে।

কীভাবে বিনিয়োগ করবেন

আবেদন করুন

নিচের ফর্মে আপনার তথ্য ও আগ্রহী পরিমাণ জানান। ২৪ ঘণ্টার মধ্যে যোগাযোগ করা হবে।

চুক্তি ও কাগজপত্র

বিস্তারিত শর্তাবলী নিয়ে বসা হবে, স্ট্যাম্প পেপারে চুক্তি সই করে নিরাপত্তা হস্তান্তর হবে।

লগইন অ্যাক্সেস পাবেন

একটা ব্যক্তিগত লগইন পাবেন, যেখানে প্রতি মাসের হিসাব ও আপনার লাভের ভাগ দেখতে পারবেন।

বিনিয়োগে আগ্রহী?

নিচের ফর্মটা পূরণ করুন, আমরা যোগাযোগ করব।